
নেত্রকোণার দূর্গাপুরে আর্থিক সংকটে ধুঁকছে জেলার সর্ববৃহৎ অনাথালয় নয়ন যোগী আশ্রম। সরকারি ও বেসরকারি অনুদান কমে যাওয়ায় খাদ্য, শিক্ষা, বাসস্থান ও চিকিৎসাসহ মৌলিক চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে প্রতিষ্ঠানটি। বর্তমানে ১২১ শিশুসহ ১৩০ জনের এই প্রতিষ্ঠান টিকে আছে নানা সংকটের মধ্য দিয়ে।
১৯৯৬ সালে দূর্গাপুরের চন্ডীগড় এলাকায় নয়ন যোগী আশ্রম প্রতিষ্ঠা করেন নিত্যানন্দ গোস্বামী নয়ন। প্রতিষ্ঠার পর সরকারি-বেসরকারি অনুদানে ভালোভাবেই চলছিল অনাথালয়টি। তবে ২০২০ সালে প্রতিষ্ঠাতার মৃত্যুর পর থেকেই কমতে থাকে দাতাদের আর্থিক সহায়তা। সমাজসেবা অধিদপ্তরের তথ্য অনুযায়ী বছর দুয়েক আগেও ১২১ জনের মধ্যে ৫৬ শিশুর জন্যে সরকারি বরাদ্দ এলেও গত বছর তা নেমে আসে ২২ জনে। চলতি বছরে বরাদ্দ মিলেছে ৩২ জনের। এদিকে বরাদ্দ কমে যাওয়ায় অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান ও শিক্ষার মত মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে বলে জানিয়েছে অনাথালয়ের শিশুরা।
শিশুদের স্বাভাবিক জীবন নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি সহায়তা জরুরি অন্যথায় প্রাতিষ্ঠানিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশংকা করছেন প্রতিষ্ঠানটির মহাসচিব।
বরাদ্দ কমে যাওয়ার বিষয়টি স্বীকার করে শিশুদের মৌলিক চাহিদা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
আজকালের কন্ঠ/এস পি
আপনার মতামত লিখুন :