শরীয়তপুরের সখিপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণের চেষ্টার অভিযোগ | Daily AjKaler Kontho

শরীয়তপুরের সখিপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণের চেষ্টার অভিযোগ


শরীয়তপুর প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ১, ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শরীয়তপুরের সখিপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণের চেষ্টার অভিযোগ

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর ডিএমখালি এলাকার হকপুর গ্রামে গত শুক্রবার ( ২৬ জুন ২০২৬) বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকাকে পাটক্ষেতে ধর্ষনের চেষ্টা করতে গিয়ে স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালেন প্রেমিক রিপন মোল্যা (২৩)।

এসময় ওই প্রেমিক প্রেমিকার মোবাইল ফোন নিয়েই পালান। এঘটনার পর ওই প্রেমিকা সাবিকুর নাহার প্রেমিক রিপন মোল্যার বাড়ি আরশিনগর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে হাজি কান্দিতে ৪ দিন যাবত বিয়ের দাবিতে অনশন করছেন। রিপন আরশিনগর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে হাজি কান্দির বাসিন্দা ইমান হোসেন মোল্যার ছেলে।

সরেজমিনে গিয়ে জানা যায়, রিপন মোল্যা ঢাকায় প্রেসের কোম্পানিতে চাকুরি করেন। ১ বছর ধরে রিপনের চাচাতো বোনের সাথে সাবিকুর নাহার তাদের বাড়িতে আসা যাওয়া করত। সেই সুবাদে রিপনের চাচাতো বোনের মাধ্যমে তাদের দুজনের প্রেমের সম্পর্ক হয়।

গত শুক্রবার সকালে ঢাকা থেকে ছুটি এসে রিপন সাবিকুর নাহারকে ফোন করে ঢেকে আনে এবং ঘুরতে নিয়ে যায় এবং বিকালে আবারও ঘুরার ছলে তাকে ঢেকে এনে হাটতে হাটতে একটি পাট ক্ষেতে নিয়ে যায়। সেখানে ওরনা মাটিতে বিছিয়ে একে ওপরকে জড়িয়ে ধরে।

এসময় ওই এলাকার এক মৎস্য খামার ব্যবসায়ী সোবাহান আকন তাদের দেখে ফেলে। পরে প্রেমিক রিপন মোল্যা প্রেমিকার মোবাইলসহ দৌঁড়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা ভীড় হলে ওই মেয়েকে নিয়ে প্রেমিক রিপনের বাড়িতে রেখে আসেন। এসময় তাজগীর সরদাররা উপস্থিত ছিলেন।

এ ঘটনায় প্রেমিকার বাবা আফজাল সরদার সখিপুর থানায় মামলা করতে গেলে স্থানীয় মুরব্বিরা বিষয়টি মিমাংসা করে দেয়ার আশ্বাস দেয়।

কিন্তু এখন ৪ দিন পেরোলেও কেউ বিচার করছেন না। ওল্টো ভয় দেখানোর চেষ্টা করছেন প্রেমিকার পরিবারকে। কিন্তু মেয়ের বয়স কম হওয়ায় বিষয়টি স্থানীয়ভাবে সুষ্ঠু সমাধানের উপয় নেই বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

এ বিষয়ে প্রেমিক রিপন মোল্যার বাবা ইমাম হোসেন মোল্যা বলেন, আমার ছেলে বাড়িতে নাই। কোথায় আছে এ ব্যাপারে আমি কিছু জানি না। তবে উপযুক্ত প্রমাণ দিতে পারলে এ সম্পর্ক মেনে নিতে আমার কোনো আপত্তি নেই।

তবে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোফাজ্জেল হোসেন।

আজকালের কন্ঠ/আর বি