আত্রাইয়ে বাদাম চাষে বাম্পার ফলন, মুখে হাসি কৃষকের | Daily AjKaler Kontho

আত্রাইয়ে বাদাম চাষে বাম্পার ফলন, মুখে হাসি কৃষকের


মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি প্রকাশের সময় : জুন ৩০, ২০২৬, ৬:৪৪ অপরাহ্ন
আত্রাইয়ে বাদাম চাষে বাম্পার ফলন, মুখে হাসি কৃষকের

আত্রাইয়ে এবারে অনুকূল আবহাওয়া ও সময়মতো পরিচর্যার কারণে বাদাম চাষে বাম্পার ফলন পেয়েছেন কৃষকরা। মাঠজুড়ে বাদামের ভালো ফলন হওয়ায় চাষিদের মুখে ফুটেছে স্বস্তির হাসি। ফলন ভালো হওয়ায় উৎপাদন খরচ তুলে লাভের আশাও করছেন তারা। দেশের বিভিন্ন এলাকায় চলতি মৌসুমে বাদামের ভালো ফলনের খবর পাওয়া যাচ্ছে।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, এ বছর রোগবালাই তুলনামূলক কম থাকায় বাদামের গাছ সুস্থভাবে বেড়ে উঠেছে। ফলে প্রতি বিঘায় গত বছরের তুলনায় বেশি উৎপাদন হয়েছে। অনেক কৃষক জানান, বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত হলে তারা আরও বেশি লাভবান হবেন এবং আগামী মৌসুমে বাদাম চাষের পরিধি বাড়াবেন।

স্থানীয় কৃষি কর্মকর্তারা জানান, উন্নত জাতের বীজ, সঠিক পরিচর্যা এবং অনুকূল আবহাওয়ার কারণে এ বছর বাদামের ফলন আশানুরূপ হয়েছে। কৃষকদের প্রযুক্তিগত সহায়তা অব্যাহত থাকলে ভবিষ্যতে বাদাম উৎপাদন আরও বৃদ্ধি পাবে বলে তারা আশা প্রকাশ করেন।

আজকালের কন্ঠ/আর বি