আগৈলঝাড়ায় মাদক ব্যবসায়ীর হামলায় আহত ৫ | Daily AjKaler Kontho

আগৈলঝাড়ায় মাদক ব্যবসায়ীর হামলায় আহত ৫


আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি প্রকাশের সময় : জুন ৩০, ২০২৬, ৪:৩২ অপরাহ্ন
আগৈলঝাড়ায় মাদক ব্যবসায়ীর হামলায় আহত ৫

বরিশালের আগৈলঝাড়ায় মাদক ব্যবসায়ীদের হামলায় ৫ জন আহত হয়েছে। এ ঘটনায় আহত ৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

গত ২৬ জুন শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গৈলা ইউনিয়নের দক্ষিণ শিহিপাশা গ্রামের স্থানীয় আওরাঙ্গ মুন্সির বাড়ির পিছনের একটি বড় বাগানে মাদক সেবন ও বিক্রির সময় এক মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবকরা।

আহত ও স্থানীয়রা জানায়, দক্ষিণ শিহিপাশা গ্রামের মৃত নুরু হাওলাদারের ছেলে মাদক ব্যবসায়ী আমিনুর হাওলাদার দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গৈলা ইউনিয়নের দক্ষিণ শিহিপাশা গ্রামের স্থানীয় আওরাঙ্গ মুন্সির বাড়ির পিছনের একটি বড় বাগানে মাদক সেবন করছিলো আমিনুর হাওলাদার। এ সময় তাকে ধাওয়া দিয়ে আটক করা হয়। পরে মাদক ব্যবসায়ী আমিনুরকে নিয়ে তার বড় ভাই নীমতলা বাসষ্ট্যান্ডের ব্যবসায়ী আল আমিনের কাছে নিয়ে গেলে তাদের দুই ভাইয়ের হামলায় নিরব সিকদার, মারুফ কাজী, সিফাত মৃধা,জিহাদ বেপারী ও রাফসান আহত হয়।

এদের মধ্যে আহত নিরব সিকদার, মারুফ কাজী,সিফাত মৃধাকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।এঘটনায় রাকিবুল ইসলাম সোমবার রাতে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) সুশংকর মল্লিক জানান, মাদক কারবারিদের হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আজকালের কন্ঠ/আর বি