বরিশালে বিশেষ অভিযানে ৫০০পিচ ইয়াবা ও ২ কেজি গাঁজাসহ গ্রেফতার ১৬ জন | Daily AjKaler Kontho

বরিশালে বিশেষ অভিযানে ৫০০পিচ ইয়াবা ও ২ কেজি গাঁজাসহ গ্রেফতার ১৬ জন


জামাল কাড়াল,বিশেষ প্রতিনিধি প্রকাশের সময় : জুন ২৬, ২০২৬, ৩:১২ অপরাহ্ন
বরিশালে বিশেষ অভিযানে ৫০০পিচ ইয়াবা ও ২ কেজি গাঁজাসহ গ্রেফতার ১৬ জন

বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনের লক্ষ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) গত ২৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দে বিশেষ অভিযান পরিচালনা করেছে। গত ২৪ ঘণ্টায় মহানগরীর চারটি থানা ও গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে মাদক উদ্ধারসহ মোট ১৬ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

বিএমপি সূত্রে জানা যায়, নগরীর বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া, বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৮ জনকে আটক করা হয়েছে। একই সঙ্গে বরিশাল মহানগর অধ্যাদেশে আরও ৫ জনকে গ্রেফতার করা হয়। সব মিলিয়ে অভিযানে মোট ১৬ জন অভিযুক্তকে আইনের আওতায় আনা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।