ফেসবুকে অশ্লীল ছবি পোস্ট ও অপপ্রচারের অভিযোগে সোহেল রানার বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা | Daily AjKaler Kontho

ফেসবুকে অশ্লীল ছবি পোস্ট ও অপপ্রচারের অভিযোগে সোহেল রানার বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা


ময়মনসিংহ ব্যুরো চীফ প্রকাশের সময় : মে ২১, ২০২৬, ৭:৩৩ অপরাহ্ন
ফেসবুকে অশ্লীল ছবি পোস্ট ও অপপ্রচারের অভিযোগে সোহেল রানার বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

​ময়মনসিংহ ফেসবুক মেসেঞ্জারে টাকা দাবি, ব্ল্যাকমেইলিং এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ব্যবহার করে অশ্লীল ও মানহানিকর অপপ্রচারের অভিযোগে ময়মনসিংহের সাইবার ট্রাইব্যুনাল আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।

​গত ১৯ মে ২০২৬ তারিখে ময়মনসিংহের বিজ্ঞ সাইবার ট্রাইব্যুনাল আদালতে এই মামলাটি দায়ের করেন শিউলী রেখা (৩৪) নামের এক নারী। তিনি ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার কালীপুর মধ্যম তরফ এলাকার বাসিন্দা।

​মামলায় অভিযুক্ত আসামির নাম মোঃ সোহেল রানা (৪২)। তিনি সদরের সানাদিয়া (০৪ নং পরানগঞ্জ ইউপি) এলাকার হোসেন আলীর পুত্র।

​ঘটনার বিবরণী :

​মামলার আরজি থেকে জানা যায়, বাদী ও আসামি পূর্বপরিচিত। বেশ কিছুদিন ধরে আসামি সোহেল রানা বাদীকে বিভিন্ন কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। বাদী তাতে রাজি না হওয়ায় আসামি ফেসবুক মেসেঞ্জারে এবং আরও নানারকম মাধ্যমে তার কাছে টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্ন অশ্লীল ছবি ও কথাবার্তা লিখে বাদীকে হয়রানি করা শুরু হয়।

​পরবর্তীতে গত ০৮ এপ্রিল ২০২৬ থেকে ০৯ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে আসামি নিজের ফেসবুক আইডি (Md Shohel Press) এবং নির্দিষ্ট কিছু ফেসবুক লিংক ব্যবহার করে বাদীর ছবি ও অশ্লীল ভিডিও চিত্র ফেসবুকে প্রচার করেন। সেখানে বাদীকে জড়িয়ে ‘সাংবাদিক শিউলী রেখা’, ‘ইয়াবা কারবারি রেখা’ ইত্যাদি বিভিন্ন মিথ্যা, মানহানিকর ও আপত্তিকর ক্যাপশন লিখে পোস্ট দেওয়া হয়, যা বাদীর সামাজিক মর্যাদাকে চরমভাবে ক্ষুণ্ণ করেছে।

​আইনি পদক্ষেপ

আরজিতে আরও উল্লেখ করা হয়, ঘটনাটি নিয়ে স্থানীয় সাক্ষী ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করার কারণে মামলা দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে। মামলায় সেলিম সাজ্জাদ, বিল্লাল হোসেন মানিক ও মোঃ জামাল উদ্দিনসহ বেশ কয়েকজনকে ঘটনার সাক্ষী করা হয়েছে।

​বাদীর পক্ষে আইনজীবী মাহমুদা আক্তার বিজ্ঞ আদালতে সাইবার সুরক্ষা অধ্যাদেশ এর ২২(২)/২৫(২) ধারায় অপরাধ আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন দেওয়া হয়েছে। মামলা নং- ৩৪/২০২৬।

আজকালের কন্ঠ/আর বি