কুমিল্লা দেবিদ্বারে ভূমি সেবা মেলা ২০২৬ অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

কুমিল্লা দেবিদ্বারে ভূমি সেবা মেলা ২০২৬ অনুষ্ঠিত


শাহ সাহিদ উদ্দিন, কুমিল্লা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : মে ১৯, ২০২৬, ৫:৫৪ অপরাহ্ন
কুমিল্লা দেবিদ্বারে ভূমি সেবা মেলা ২০২৬ অনুষ্ঠিত

“জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার দেবিদ্বারে ভূমি সেবা মেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দেবিদ্বার উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সাল উদ্দিন এর সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন দেবিদ্বার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মোঃ রাকিবুল ইসলাম ।

মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি তাৎক্ষণিকভাবে নানা সেবা প্রদান করা হয়। মেলা থেকে নাগরিকরা সরাসরি ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান ও ডিসিআর সংগ্রহ এবং মৌজা ম্যাপের জন্য আবেদন করার সুযোগ পান। এছাড়াও অনেক সেবা তাৎক্ষণিকভাবে প্রদান করা হয়।

আয়োজকরা জানান, ভূমি ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ, সহজ ও জনবান্ধব করতে সরকার ডিজিটাল সেবার পরিধি বৃদ্ধি করছে। এ ধরনের মেলার মাধ্যমে সাধারণ মানুষ ভূমি সংক্রান্ত সেবা সম্পর্কে সচেতন হচ্ছেন এবং ঘরে বসেই অনলাইনে সেবা গ্রহণে আগ্রহী হচ্ছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাকিবুল ইসলাম বলেন, “ভূমি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। ডিজিটাল ব্যবস্থাপনার ফলে এখন মানুষ ঘরে বসেই অনেক সেবা গ্রহণ করতে পারছেন।”

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সাল উদ্দিন বলেন, “ভূমি সংক্রান্ত সেবাগুলোকে আরও সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করতে আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি