তারাগঞ্জে দারিদ্র্যের মাঝে ঢেউ টিন, চেক ও শুকনো খাবার বিতরণ | Daily AjKaler Kontho

তারাগঞ্জে দারিদ্র্যের মাঝে ঢেউ টিন, চেক ও শুকনো খাবার বিতরণ


​সোহেল রানা, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রকাশের সময় : মে ১৯, ২০২৬, ৪:২৩ অপরাহ্ন
তারাগঞ্জে দারিদ্র্যের মাঝে ঢেউ টিন, চেক ও শুকনো খাবার বিতরণ

রংপুরের তারাগঞ্জে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার এবং প্রতিষ্ঠানের মাঝে সরকারের ত্রাণ তহবিল থেকে সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা পরিষদ হলরুম প্রাঙ্গণে এই সহায়তা কার্যক্রমের আয়োজন করা হয়।

​উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের হাতে ঢেউ টিন, গৃহ মঞ্জুরীর চেক এবং শুকনো খাবারের প্যাকেট তুলে দেন রংপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন। ​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), আসমাহুল হোসনা, পিআইও হারুন উর রশিদসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​সহায়তা বিতরণকালে জেলা প্রশাসক মহোদয় বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় আছে। আজকের এই সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনরায় মাথা গোঁজার ঠাঁই করে নিতে এবং তাদের সাময়িক খাদ্য চাহিদা মেটাতে সহায়ক হবে।” শেষে বিভিন্ন দপ্তরের আওতায় হতদরিদ্র্যের সাহায্য ও উন্নয়ন মূলক নানা কর্মকাণ্ড পরিদর্শন করেন।

আজকালের কন্ঠ/আর বি