সুন্দরব‌নে নিরীহ জে‌লে‌কে গু‌লি ক‌রে হত‌্যা, অভিযোগ বনরক্ষী বিরুদ্ধে | Daily AjKaler Kontho

সুন্দরব‌নে নিরীহ জে‌লে‌কে গু‌লি ক‌রে হত‌্যা, অভিযোগ বনরক্ষী বিরুদ্ধে


মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : মে ১৮, ২০২৬, ৬:১২ অপরাহ্ন
সুন্দরব‌নে নিরীহ জে‌লে‌কে গু‌লি ক‌রে হত‌্যা, অভিযোগ বনরক্ষী বিরুদ্ধে

সাতক্ষীরা রেঞ্জের দস্যুর চেয়েও ভয়ংকর বন বিভাগের সদস্যরা!গত এক বছরেরও বেশি সময় ধরে সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা বেড়েছে, এমন অভিযোগ বহুদিনের। নদী ও বনের বিভিন্ন এলাকায় জেলে-বাওয়ালিদের কাছ থেকে মুক্তিপণ আদায়, ভয়ভীতি ও নির্যাতনের ঘটনাও ঘটেছে।

তবে উদ্বেগের বিষয় হলো, গত দেড় বছরে বনদস্যুদের হাতে নির্যাতিত হয়ে কোনো জেলের মৃত্যুর খবর না থাকলেও এবার বন বিভাগের স্মার্ট টিমের বিপথগামী কিছু সদস্যের গুলিতে প্রাণ গেল এক কাঁকড়া ধরা জেলের। ১৮ মে সোমবার সকাল ৮টার দি‌কে পূর্ব সুন্দরব‌নে গাবুরার ৯ নং‌সোরা গ্রা‌মের মৃত মোক‌ছেদ গাজীর ছোট ছে‌লে আমিনুর (৩৪) কে গু‌লি ক‌রে হত‌্যা ক‌রে‌ছে তারা। বন‌বিভা‌গের আহবা‌নে সাড়া না দি‌লে বন‌বিভাগ গু‌লি ক‌রে।

গাবুরার আমিনুর গাজীর এই অকাল মৃত্যু এখন পুরো উপকূলবাসীর মনে নতুন প্রশ্ন তৈরি করেছে। যারা বন ও বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে, তাদের বিরুদ্ধে যদি নির্যাতনের অভিযোগ ওঠে, তাহলে সাধারণ জেলে-বাওয়ালিরা কোথায় যাবে?

স্থানীয়দের অভিযোগ, এই ঘটনার সঙ্গে জড়িত বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধেও আগে একাধিক জেলে ও বাওয়ালিকে নির্যাতনের অভিযোগ রয়েছে। কিন্তু এসব অভিযোগের দৃশ্যমান কোনো প্রতিকার হয়নি।

উপকূলের মানুষের দাবি, আমিনুর গাজীর মৃত্যুর সুষ্ঠু তদন্ত হোক, অভিযুক্তদের জবাবদিহিতার আওতায় আনা হোক এবং সুন্দরবনে জীবিকার সন্ধানে যাওয়া সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হোক।

আজকালের কন্ঠ/আর বি