দিনাজপুরে দরিদ্র প্রতিবন্ধী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে রোটারির আর্থিক সহায়তা বিতরণ | Daily AjKaler Kontho

দিনাজপুরে দরিদ্র প্রতিবন্ধী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে রোটারির আর্থিক সহায়তা বিতরণ


মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : মে ১৭, ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
দিনাজপুরে দরিদ্র প্রতিবন্ধী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে রোটারির আর্থিক সহায়তা বিতরণ

দিনাজপুরে দরিদ্র প্রতিবন্ধী ও ক্ষুদ্র ব্যবসায়ী নারী-পুরুষদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। শনিবার (১৬ মে ২০২৬) দিনাজপুর প্রেসক্লাব অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে ভিজ্যুয়ালি ইমপেয়ার্ড এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন (ভিউ ফাউন্ডেশন), ঢাকা এবং উত্তরণ প্রতিবন্ধী সংস্থা। অনুষ্ঠানে সহযোগিতা করে রোটারি ক্লাব অব বারিধারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরুন এন ইসলাম এবং গোলাম নবী দুলাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন অনামিকা পান্ডে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিউ ফাউন্ডেশনের ট্রাস্টি ও রোটারি ক্লাব অব বারিধারার সাবেক প্রেসিডেন্ট আলী আশফাক।

বক্তারা বলেন, সমাজের অসচ্ছল ও প্রতিবন্ধী ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বাবলম্বী করতে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

পরে দরিদ্র প্রতিবন্ধী ক্ষুদ্র ব্যবসায়ী নারী-পুরুষদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।