রাণীনগরে হাটে নামার পরপরই প্যান্টের পকেটে হাত দিয়ে দেখি কোরবাণী কেনার ১লাখ টাকা নাই | Daily AjKaler Kontho

রাণীনগরে হাটে নামার পরপরই প্যান্টের পকেটে হাত দিয়ে দেখি কোরবাণী কেনার ১লাখ টাকা নাই


মোঃ রায়হানুল হক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি প্রকাশের সময় : মে ১৩, ২০২৬, ৬:৫৮ অপরাহ্ন
রাণীনগরে হাটে নামার পরপরই প্যান্টের পকেটে হাত দিয়ে দেখি কোরবাণী কেনার ১লাখ টাকা নাই

নওগাঁর রাণীনগরের আবাদপুকুর হাটে কোরবানীর গরু কিনতে এসে নূরুজ্জামান (৪২) নামে এক ক্রেতার পকেট থেকে ১লাখ টাকা খোয়া গেছে। বুধবার (১৩ মে) বেলা ১১টার দিকে এঘটনা ঘটে। তিনি বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ঘোড়াঘাট এলাকার নাজমুল হকের ছেলে।

‎নুরুজ্জামান জানান, ৫জন মিলে একটি গরু কোরবানী দেয়ার সিদ্ধান্ত নিয়ে অংশিদাররা সহ আবাদপুকুর হাটে গরু কিনতে আসি। বেলা ১১টার দিকে হাটে নামার পরপরই প্যান্টের পকেট থেকে কখন যে, ১লাখ টাকা চুরি হয়ে যায় আমি তা টেরই পাইনি। পরে পকেটে হাত দিয়ে দেখি টাকা নাই। সাথে সাথে টাকা উদ্ধারের জন্য আবাদপুকুর হাট ইজারাদার কর্তৃপক্ষকে জানিয়েছি। তবে এঘটনায় কাউকে সনাক্ত করা বা টাকা উদ্ধার করা যায়নি। কোরবানী কেনার টাকা চুরি হওয়ায় চরম বিপাকে পরেছি আমরা ৫অংশীদার।

‎আবাদপুকুর হাটের ইজারাদারের একজন অংশিদার হাজের আলী জানান, প্যান্টের পকেট থেকে ১লাখ টাকা চুরি যাওয়ার ঘটনাটি আমি শুনেছি। কিন্তু টাকা উদ্ধারের কোন সুরাহা করা যায়নি। তবে টাকা নিজ নিজ হেফাজতে সাবধানে রাখতে এবং আসল ও জাল টাকা দেখে লেন-দেন করতে ক্রেতা-বিক্রেতাকে সচেতন করার জন্য পশুর হাটে সবসময় মাইকিং করা হচ্ছে। তার পরেও যদি কেউ সচেতন না হয় তাহলে হাট কর্তৃপক্ষের কি করার আছে।

‎রাণীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল বলেন, টাকা চুরির ঘটনাটি শুনেছি তবে এঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি।

আজকালের কন্ঠ/আর বি