সিংড়ায় ট্রাক-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে গৃহবধু নিহত | Daily AjKaler Kontho

সিংড়ায় ট্রাক-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে গৃহবধু নিহত


সিংড়া (নাটোর) প্রতিনিধি : প্রকাশের সময় : মে ৯, ২০২৬, ২:১০ পূর্বাহ্ন
সিংড়ায় ট্রাক-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে গৃহবধু নিহত

নাটোরের সিংড়ায় ট্রাক-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে লেবু খাতুন (৩০) নামের এক গৃহবধু নিহত হয়েছে।নিহত ওই গৃহবধুর বাড়ি উপজেলার ডেরহাল গ্রামে।

জানা যায়, শুক্রবার রাত ১০ টায় একই উপজেলার ভুলবাড়িয়া গ্রামে বোনের বাড়ি থেকে অটোভ্যানে আসার পথে চৌগ্রাম বাসস্ট্যান্ড নাটোর-বগুড়া মহাসড়কে আসলে দ্রুতগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম।

আজকালের কন্ঠ/আরএস