সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম'র যোগদান | Daily AjKaler Kontho

সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম’র যোগদান


মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি : প্রকাশের সময় : মে ৯, ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম’র যোগদান

সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন আবু সালেহ মোঃ আশরাফুল আলম। তিনি গত ৭ মে অপরাহ্নে বিদায়ী পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েলের স্থলাভিষিক্ত হলেন।বগুড়া জেলার কৃতি সন্তান পুলিশ সুপার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে লেখাপড়া শেষ করে ২৮ তম বিসিএস এর কর্মকর্তা হিসেবে বাংলাদেশ পুলিশের যোগদান করেন। কর্মজীবনে সিআইডি ঢাকা, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, রাজশাহী মেট্রপলিটন পুলিশ, ও নওগাঁ পুলিশ সুপার কার্যালয়ে সহ পুলিশের বিভিন্ন ইউনিটে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।

সর্বশেষ রাজশাহী সারদাতে কর্মরত ছিলেন। সেখান থেকে সাতক্ষীরা পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।নবাগত পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম জানান, জেলার আইন শৃঙ্খলা সমুন্নত রাখা, পুলিশের সেবা জনবান্ধব সহ পুলিশের সাথে সংশ্লিষ্ট বিষয়ে যথাযথভাবে কাজ করবেন। তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন। সাতক্ষীরা সার্কিট হাউজে নবাগত পুলিশ সুপার দায়িত্ব গ্রহণকালে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এম রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ রাজীব, ডিআইওঅন আব্দুল আলীম সহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের উর্দ্ধতন কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

আজকালের কন্ঠ/আরএস