দুমকিতে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার | Daily AjKaler Kontho

দুমকিতে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার


দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশের সময় : মে ৭, ২০২৬, ৬:৩৫ অপরাহ্ন
দুমকিতে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

পটুয়াখালীর দুমকিতে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি তৌহিদুল ইসলাম দীপু (২৫)কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার পশ্চিম আঙ্গারিয়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত দীপু পশ্চিম আঙ্গারিয়া এলাকার মো. ইদ্রিস মৃধার ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে জিআর ৩০/২০ মাদক মামলায় আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।

দুমকি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

দুমকি থানার অফিসার ইনচার্জ মো. সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃত আসামিকে আগামীকাল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

আজকালের কন্ঠ/আর বি