
“দিনাজপুরের খানসামায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। শিক্ষার্থীদের প্রাণচাঞ্চল্যে মুখরিত হয়ে ওঠে উদ্বোধনী আয়োজন।
সোমবার (৪ মে) সকালে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগের যৌথ উদ্যোগে খানসামা ডিগ্রি কলেজ মাঠে টুর্নামেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির তালুকদারের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অর্থনৈতিক সম্পাদক রবিউল আলম তুহিন, আলোকঝাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান, খানসামা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিল্লুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।
বক্তারা উদ্বোধনী বক্তব্যে বলেন, প্রাথমিক পর্যায় থেকেই খেলাধুলার সঙ্গে সম্পৃক্ততা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে শৃঙ্খলা, দলগত চেতনা ও নেতৃত্বগুণ বিকশিত হয়। তারা আরও আশাবাদ ব্যক্ত করেন, সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে টুর্নামেন্টটি সম্পন্ন হবে এবং শিক্ষার্থীদের মাঝে ক্রীড়াচর্চার আগ্রহ বাড়াবে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :