মান্দায় উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত | Daily AjKaler Kontho

মান্দায় উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত


মান্দা (নওগাঁ) প্রতিনিধি: প্রকাশের সময় : মে ১, ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
মান্দায় উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

নওগাঁর মান্দায় যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস তথা আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সকালে মান্দা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

র‍্যালিটি প্রসাদপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ ব্যক্তিবর্গ শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেনম জনাব মোঃ মোখলেছুর রহমান মকে, সিনিয়র সহ-সভাপতি, মান্দা উপজেলা বিএনপি।মহি উদ্দিন জহির, সভাপতি, মান্দা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন।মোঃ আবুল হোসেন, সাধারণ সম্পাদক, মান্দা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন।

বক্তারা বলেন, ১৮৮৬ সালের শিকাগো শহরের শ্রমিকদের আত্মত্যাগের বিনিময়ে আজ শ্রমিক শ্রেণি তাদের অধিকার ফিরে পেয়েছে। শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ বজায় রাখার ওপর তারা গুরুত্বারোপ করেন।

র‍্যালিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিপুল সংখ্যক নির্মাণ শ্রমিক অংশগ্রহণ করেন।

আজকালের কন্ঠ/আর এস