আত্রাইয়ে ভ্যান ছিনতাই, চালক আহত | Daily AjKaler Kontho

আত্রাইয়ে ভ্যান ছিনতাই, চালক আহত


মোঃ ফিরোজ আহম্মেদ, আত্রাই প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ৩০, ২০২৬, ১:১৫ অপরাহ্ন
আত্রাইয়ে ভ্যান ছিনতাই, চালক আহত

নওগাঁর আত্রাই উপজেলার বারো বিঘা এলাকার বাঁকা ডাবল ব্রিজ এলাকায় গত রাতে একটি ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় ভ্যান চালককে মাথায় আঘাত করে দুর্বৃত্তরা ভ্যানটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, আহত ভ্যান চালকের বাড়ি কাঁশিয়াবাড়ি এলাকায়। ঘটনার পর তাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এলাকাবাসী জানান, বাঁকা ডাবল ব্রিজ এলাকা দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত। এছাড়াও পুরাতন স্টেশন থেকে মহাদীঘি পর্যন্ত সড়ক এবং আমপুর কাঠের ব্রিজ থেকে বীরকুৎসা স্টেশন পর্যন্ত এলাকাগুলোতেও প্রায়ই ছিনতাই ও নিরাপত্তা ঝুঁকির ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, এসব এলাকায় নিয়মিত টহল জোরদারসহ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করলে এ ধরনের অপরাধ কমে আসবে।

আজকালের কন্ঠ/আর বি