নওগাঁর মান্দায় ফিলিং স্টেশনে হামলা: পাম্প মালিকসহ আহত ২, হাসপাতালে ভর্তি | Daily AjKaler Kontho

নওগাঁর মান্দায় ফিলিং স্টেশনে হামলা: পাম্প মালিকসহ আহত ২, হাসপাতালে ভর্তি


আরিফ হোসেন , মান্দা প্রতিনিধি : প্রকাশের সময় : এপ্রিল ৩০, ২০২৬, ১:১৪ পূর্বাহ্ন
নওগাঁর মান্দায় ফিলিং স্টেশনে হামলা: পাম্প মালিকসহ আহত ২, হাসপাতালে ভর্তি

নওগাঁর মান্দায় ‘সরকার ফিলিং স্টেশনে’ হামলার ঘটনা ঘটেছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় পাম্প মালিকসহ দু’জন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হামলার ঘটনায় আহত ব্যক্তিরা হলেন:তপন কুমার সরকার (৬৮): পিতা মৃত সুধীর চন্দ্র সরকার, গ্রাম: উত্তর শ্রীরামপুর, গণেশপুর, মান্দা, নওগাঁ।মোঃ বাচ্চু মিয়া (৩৫): পিতা মোঃ মোস্তফা মন্ডল, গ্রাম: দুর্গাপুর, মৈনম ইউনিয়ন।হামলার ঘটনায় অভিযুক্ত পাঁচজনের নাম পাওয়া গেছে:সুমন হোসেন (২৫): পিতা মোঃ কালাম আলী, গ্রাম: দক্ষিণ শ্রীরামপুর, গণেশপুর, মান্দা, নওগাঁ।মোরসালিন (২৮): পিতা মৃত শহিদুল ইসলাম, গ্রাম: দক্ষিণ শ্রীরামপুর, গণেশপুর।মোহাম্মদ আলমগীর হোসেন (২৫): পিতা মোঃ সাইদুর রহমান, গ্রাম: বাঙালপাড়া (আকুন্দ পাড়া), গণেশপুর।

মোহাম্মদ রাকিব হোসেন (২৫): পিতা মোঃ শরিফুল ইসলাম, গ্রাম: দক্ষিণ শ্রীরামপুর, গণেশপুর।মোঃ সাব্বির হোসেন (২০): পিতা মোঃ জাহিদুল ইসলাম, গ্রাম: দক্ষিণ শ্রীরামপুর, গণেশপুর।ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় পর্যায়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আজকালের কন্ঠ/আর এস