
পার্বত্য চট্টগ্রামে শিক্ষা, সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রম জোরদারে নতুন বাংলাদেশ সেনাবাহিনী দুর্গম এলাকার শিক্ষার্থীদের জন্য শিক্ষা ও সহায়ক পরিবেশ নিশ্চিত করতে রাঙ্গামাটি রিজিয়ন ও সদর জোনের উদ্যোগে শুকরছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রয়োজনীয় শিক্ষা ও খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) মানিকছড়ি ক্যাম্পের আওতাধীন বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ৮টি বৈদ্যুতিক ফ্যান, ৪টি দেয়াল ঘড়ি এবং বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সদর জোনের উপ-অধিনায়ক বিএ-৮৩৫৫ মেজর মোঃ জুলফিকার রহমান, পিএসসি। এতে স্থানীয় জনপ্রতিনিধি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়ন ও শিশুদের শারীরিক-মানসিক বিকাশে উপযুক্ত পরিবেশ গড়ে তুলতে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সংশ্লিষ্টরা জানান, পার্বত্য চট্টগ্রামে শান্তি, স্থিতিশীলতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।
স্থানীয়রা এই উদ্যোগকে সময়োপযোগী ও ইতিবাচক হিসেবে উল্লেখ করে বলেন, এতে করে দুর্গম এলাকার শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ যেমন উন্নত হবে, তেমনি খেলাধুলার মাধ্যমে তাদের সার্বিক বিকাশও ত্বরান্বিত হবে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :