বরিশাল সার্কিট হাউজে পদার্পণ করলেন মাননীয় স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম | Daily AjKaler Kontho

বরিশাল সার্কিট হাউজে পদার্পণ করলেন মাননীয় স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম


মোহাম্মদ ফয়সাল আহমেদ, বরিশাল জেলা প্রতিনিধি : প্রকাশের সময় : এপ্রিল ১৯, ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
বরিশাল সার্কিট হাউজে পদার্পণ করলেন মাননীয় স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পীকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি মহোদয়ের বরিশাল সফরের শেষ দিনে তাঁকে সার্কিট হাউজে উষ্ণ অভিনন্দন ও অভিবাদন জানানো হয়েছে।

মাননীয় স্পীকার মহোদয় সার্কিট হাউজে পদার্পণ করলে তাঁকে সুসজ্জিত পুলিশ দল সালাম ও গার্ড অব অনার প্রদান করে। পরবর্তীতে তাঁকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান বরিশাল রেঞ্জের ডিআইজি জনাব মো: মোস্তাফিজুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, মো: খায়রুল আলম সুমন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, বরিশাল।

জনাব এ, জেড, এম মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার, বরিশাল।

সার্কিট হাউজ প্রাঙ্গণে ‘দি বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’-এর পক্ষ থেকেও ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে মাননীয় স্পীকার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি তাঁর সফরের পরবর্তী কর্মসূচিতে অংশ নেন।

আজকালের কন্ঠ/আর বি