বান্দরবানে দৈনিক আজকালের কণ্ঠ পত্রিকার ৫ম বর্ষপূর্তি উদযাপন | Daily AjKaler Kontho

বান্দরবানে দৈনিক আজকালের কণ্ঠ পত্রিকার ৫ম বর্ষপূর্তি উদযাপন


বান্দরবান প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ১৬, ২০২৬, ৪:৩১ অপরাহ্ন
বান্দরবানে দৈনিক আজকালের কণ্ঠ পত্রিকার ৫ম বর্ষপূর্তি উদযাপন

বান্দরবানের আলীকদমে দৈনিক আজকালের কণ্ঠ পত্রিকার ৫ম বর্ষপূর্তি উপলক্ষে এক আলোচনা সভা ও আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৬ই বৃহস্পতিবার আলীকদম উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

দৈনিক আজকালের কন্ঠ পত্রিকার প্রতিনিধি মো.জয়নাল আবেদীন সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিমন, আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মো. মনজুর আলম, আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন এবং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কফিল উদ্দিন। এছাড়াও রিপোর্টার্স ক্লাবের সভাপতি জয়দেব রাজ, সাংবাদিক ফোরামের সভাপতি তৌহিদুল ইসলাম সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে পত্রিকার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এবং উপস্থিত অতিথিদের সম্মানে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। এসময় বক্তারা দৈনিক আজকালের কণ্ঠ পত্রিকার সাংবাদিকতার মানোন্নয়ন ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনজুর আলম’সহ উপস্থিত অতিথিরা দৈনিক আজকালের কণ্ঠ পত্রিকার উত্তরোত্তর সফলতা কামনা করেন এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আজকালের কন্ঠ/আর বি