আত্রাইয়ে আমন ধানক্ষেত এখন অপরূপ সবুজের সমারোহে ভরপুর | Daily AjKaler Kontho

আত্রাইয়ে আমন ধানক্ষেত এখন অপরূপ সবুজের সমারোহে ভরপুর


মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ২, ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
আত্রাইয়ে আমন ধানক্ষেত এখন অপরূপ সবুজের সমারোহে ভরপুর

নওগাঁর আত্রাইয়ে আমন ধানক্ষেতের দিকে তাকালেই এখন দেখা যায় অপরূপ সবুজের সমারোহে ভরপুর। আত্রাই উপজেলায় কৃষকদের এবার আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

সরেজমিনে আত্রাই উপজেলার বিভিন্ন মাঠে গিয়ে দেখা যায়, কৃষকরা এখন আমন ধানের ক্ষেত পরিচর্যায় ব্যস্ত রয়েছে। বিভিন্ন রোগ-বালাই ও পোকামাকড়ের আক্রমণ থেকে ফসলী মাঠ রক্ষার জন্য নিয়মিত কীটনাশক স্প্রে করছে। এ উপজেলার কৃষকরা ব্রি-ধান ৩৪, ৪৯, ৭১, ৭৫, ১০৩ বিনা-৭, ১৭, ৫১ ও কাটারিভোগ এবং মিনিকেট জাতের ধান চাষ করেছেন।

উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া গ্রামের কৃষক মো: জারজিস রহমানের সাথে কথা বললে তিনি বলেন,আমি ৫-৬বিঘা জমিতে আমন ধানের চাষাবাদ করেছি। এবার ধান খুব ভালো হয়েছে। এখন জমিতে কীটনাশক প্রয়োগ করতে হচ্ছে। কোন প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার আমন ধানের বাম্পার ফলন হবে বলে আশা করছি।

কালিকাপুর ইউনিয়নের কৃষক মো: সুমন বলেন, আমন মৌসুমে আমরা বেশির ভাগ জমিতে ৪৯ ও ৩৪ ধানের চাষবাদ করেছি। অনেকে বিনা-৭ ও ৫১ ধানের চাষ করেছে। তবে সব জাতের ধানের গাছই ভালো দেখা যাচ্ছে। আশা করচ্ছি আমন ধানের ভালো ফলন হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা বললে এ উপজেলার কৃষকেরা ধান চাষে বেশ পারদর্শী। আশা করছি বিগত বছরের মত এবারও আমন ধানের ভালো ফলন হবে।সে লক্ষ্যে আমরা মাঠপর্যায়ে কৃষকদের বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছি। এছাড়াও আমার অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তারাও দিন-রাত পরিশ্রম করে মাঠ পর্যায়ে কৃষকদের সার্বক্ষণিক সেবা দিয়ে যাচ্ছে।

আজকালের কন্ঠ/আর বি