ঝালকাঠি কাঁঠালিয়ায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঐতিহ্যবাহী ঘোরদৌঁড় অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

ঝালকাঠি কাঁঠালিয়ায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঐতিহ্যবাহী ঘোরদৌঁড় অনুষ্ঠিত


মোঃ মাছুম বিল্লাহ, ঝালকাঠি জেলা প্রতিনিধি প্রকাশের সময় : মার্চ ২৯, ২০২৬, ৭:১৪ অপরাহ্ন
ঝালকাঠি কাঁঠালিয়ায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঐতিহ্যবাহী ঘোরদৌঁড় অনুষ্ঠিত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝালকাঠির কাঠালিয়ায় গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোরদৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের লতাবুনিয়া গ্রামের ইউপি সদস্য মোস্তাফা কামালের বাড়ির পিছনের মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা আটটি ঘোড়া অংশ নেয়।

প্রতিযোগিতায় মো. সিরাজ শিকদারের ঘোড়া প্রথম, মো. জালাল আকনের ঘোড়া দ্বিতীয় ও মো. এনায়েত শিকদারের ঘোড়া তৃতীয় হয়।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আয়োজনকারীরা।

ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় উপলক্ষে মাঠের চারপাশে আয়োজন করা হয় মেলার। স্থানীয় শতশত নারী শিশু ও যুবকরা ঘোড়দৌঁড় উপভোগ করেন। লতাবুনিয়া গ্রামের যুব সমাজ ঘোড়দৌঁড় প্রতিযোগিতার আয়োজন করে।

আজকালের কন্ঠ/আর বি