
ঈদুল ফিতর মানেই বাহারি নতুন পোশাক। যেখানে পরিচিতদের সঙ্গে নিজেদের পোশাকের তুলনা চলে হরদম। আর সে পোশাকের পরিপূর্ণতা আছে সাজগোজের সঙ্গে। পোশাকের সঙ্গে মিলিয়ে সাজ হলে পারফেক্ট। কিছু ভুলে পুরো সাজের সৌন্দর্য নষ্ট হয়।
‘সবচেয়ে বড় ভুল হল, ঠিকমতো বা যথেষ্ট মেইকআপ ব্যবহার না করা।’অনেকে অতিরিক্ত সাজ এড়াতে গিয়ে এমনভাবে মেইকআপ করেন যে, মুখে ক্লান্তি বা অনুজ্জ্বল ভাব থেকেই যায়। তাই স্বাভাবিক সৌন্দর্য বজায় রেখে সঠিকভাবে মেইকআপ করা জরুরি।
স্বাভাবিক সৌন্দর্য বজায় রাখার গুরুত্ব
মেইকআপের মূল উদ্দেশ্য হচ্ছে মুখের স্বাভাবিক সৌন্দর্যকে আরও উজ্জ্বল করে তোলা। অনেকেই মনে করেন, কম মেইকআপ মানেই ভালো। আবার কেউ কেউ অতিরিক্ত প্রসাধনী ব্যবহার করে মুখকে কৃত্রিম করে ফেলেন। অনেকেই এমন সাজ পছন্দ করেন না, যাতে মনে হয় মুখে অনেক প্রসাধনী রয়েছে।আর্টিস্ট বিশেজ্ঞরা বলেন, ত্বকের ধরন অনুযায়ী সঠিক প্রসাধনী ব্যবহার করা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ঈদের দিনে সাজতে গেলে প্রথমেই ত্বকের যত্ন নেওয়া জরুরি।পরিষ্কার ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করলে মেইকআপ দীর্ঘ সময় সুন্দর থাকে। ত্বক শুষ্ক হলে মেইকআপ ফেটে যেতে পারে বা কেকের মতো দেখাতে পারে। তাই ত্বক আর্দ্র রাখা প্রয়োজন।
চোখের নিচে উজ্জ্বলতা আনা জরুরি
অনেক সময় মুখে মেইকআপ করা হলেও চোখের নিচে ক্লান্তি থেকে যায়। ফলে পুরো সাজের সৌন্দর্য কমে যায়। চোখের নিচে সামান্য হালকা রংয়ের কনসিলার ব্যবহার করলে মুখ অনেক বেশি উজ্জ্বল দেখায়।মুখে যে রংয়ের ফাউন্ডেশন ব্যবহার করা হয় তার থেকে এক শেইড হালকা কনসিলার ব্যবহার করলে চোখের নিচের অংশ উজ্জ্বল হয়ে ওঠে।
তবে অনেকেই কনসিলার ভুল জায়গায় ব্যবহার করেন। কেউ কেউ চোখের বাইরের কোণে বেশি কনসিলার দেন, যা সব সময় প্রয়োজন হয় না। বরং যেখানে কালচে দাগ রয়েছে সেখানেই ব্যবহার করা উচিত।
ত্বকের আর্দ্রতা বজায় রাখা
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকের ধরন বদলে যায়। বিশেষ করে চল্লিশের পর অনেকের ত্বক শুষ্ক হয়। তখন যদি যথেষ্ট ময়েশ্চারাইজার ব্যবহার না করা হয়, তাহলে মেইকআপ শুকনো ও ভারী দেখাতে পারে।তবে কখনও যদি মনে হয় ত্বক ভালো দেখাচ্ছে না, তখন সামান্য তেলভিত্তিক পণ্য ব্যবহার করলে ত্বক উজ্জ্বল হয়ে ওঠে। এতে ত্বকে প্রাকৃতিক আভা ফিরে আসে। ‘ক্লান্তি বা পানিশূন্যতার কারণে অনেক সময় মুখ নিস্তেজ দেখায়। তাই পর্যাপ্ত পানি পান করাও ত্বকের সৌন্দর্যের জন্য গুরুত্বপূর্ণ।’
অতিরিক্ত কনট্যুরিং এড়িয়ে চলা
সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সময় এমন কিছু মেইকআপ ট্রেন্ড দেখা যায় যা বাস্তবে খুব স্বাভাবিক দেখায় না। এর মধ্যে একটি হল অতিরিক্ত কনট্যুরিং।অতিরিক্ত কনট্যুরিং করলে মুখে ময়লার মতো দাগ দেখা যেতে পারে।হালকা ব্রোঞ্জার ও হাইলাইটার ব্যবহারের পরামর্শ দেন- ফারহানা রুমি। এতে মুখের গঠন স্বাভাবিকভাবেই সুন্দর দেখায় এবং অতিরিক্ত ভারী লাগে না।
সঠিক পণ্যের নির্বাচন
মেইকআপের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল- ত্বকের সঙ্গে মানানসই পণ্য নির্বাচন করা।অনেক প্রচলিত মেইকআপ পণ্য মুখে ভারী দেখায়। তাই এমন পণ্য বেছে নেওয়া উচিত যা ত্বকের সঙ্গে সহজে মিশে যায় এবং প্রাকৃতিক দেখায়।তাই সঠিক ‘টেক্সচার’ বা গঠন নির্বাচন করাও গুরুত্বপূর্ণ।ত্বক যদি তৈলাক্ত হয় তাহলে হালকা পাউডার ব্যবহার করা যেতে পারে। আবার শুষ্ক ত্বকের জন্য ময়েশ্চারযুক্ত পণ্য ভালো কাজ করে।
আজকালের কন্ঠ/আর এস
আপনার মতামত লিখুন :