সিংড়ায় অগ্নিকান্ডে দুই ভাইয়ের বাড়ি পুড়ে ছাই | Daily AjKaler Kontho

সিংড়ায় অগ্নিকান্ডে দুই ভাইয়ের বাড়ি পুড়ে ছাই


মোঃ তানজিল হোসেন, সিংড়া(নাটোর) প্রতিনিধি : প্রকাশের সময় : মার্চ ১৮, ২০২৬, ৩:০৭ অপরাহ্ন
সিংড়ায় অগ্নিকান্ডে দুই ভাইয়ের বাড়ি পুড়ে ছাই

নাটোরের সিংড়ায় আহসান হাবিব ও আশিকুর রহমান নামের দুই ভাইয়ের বসত বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।বুধবার (১৮ মার্চ) সকাল ১০ টায় উপজেলার বৃকয়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে ওই দুই ভাইয়ের ক্ষতির পরিমান প্রায় ৮ লাখ টাকা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, আনুমানিক সকাল ১০ টায় বৃকয়া গ্রামের আহসান হাবিব ও আশিকুর রহমান দুই ভাইয়ের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে বাড়ির টিন সহ ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায় ।

পরে ফায়ারসার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কয়েলের আগুন থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত হতে পারে বলে অনেকেই ধারনা করছেন। ঈদ আনন্দের আগে এমন ঘটনায় মর্মাহত ভুক্তভোগী দুই পরিবার সহ এলাকার সাধারণ মানুষ।

আজকালের কন্ঠ/আর এস/টি