সোনালী ব্যাংক ও পপুলার ডায়াগনস্টিকের মধ্যে কর্পোরেট স্বাস্থ্যসেবা চুক্তি সম্পন্ন হয়েছে | Daily AjKaler Kontho

সোনালী ব্যাংক ও পপুলার ডায়াগনস্টিকের মধ্যে কর্পোরেট স্বাস্থ্যসেবা চুক্তি সম্পন্ন হয়েছে


আজকালের কন্ঠ ডেস্ক : প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৫, ২০২৬, ৩:৪৪ অপরাহ্ন
সোনালী ব্যাংক ও পপুলার ডায়াগনস্টিকের মধ্যে কর্পোরেট স্বাস্থ্যসেবা চুক্তি সম্পন্ন হয়েছে

আজ ২৫ ফেব্রুয়ারি বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ের মিনি কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ চুক্তিতে সোনালী ব্যাংকের পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. রেজাউল করিম ও পপুলার ডায়াগনস্টিকের পক্ষে ডেপুটি জেনারেল ম্যানেজার অচিন্ত কুমার নাগ স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ব্যাংকের জেনারেল ম্যানেজার মো. শরিয়ত উল্লাহর সভাপতিত্বে উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই চুক্তির আওতায় সোনালী ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা পপুলার ডায়াগনস্টিকের কর্পোরেট স্বাস্থ্যসেবা পাবেন।