
৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে নাটোর জেলা দল গঠন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ক্রিকেটারা, দল নির্বাচন প্রক্রিয়ায় বৈষম্যের অভিযোগ তুলে তারা দল পুনর্গঠনের দাবি জানিয়েছেন এবং দাবি না মানলে আসন্ন প্রতিযোগিতা বর্জনের হুঁশিয়ারিও দিয়েছেন।
আজ শনিবার দুপুরে নাটোর শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে ক্রিকেটাররা বলেন, ঢাকা প্রিমিয়ার ডিভিশন, প্রথম বিভাগ ও তৃতীয় বিভাগ লিগে নিয়মিত খেলা নাটোরের অভিজ্ঞ ক্রিকেটার —শাওন ইসলাম, রায়হান ইকরাম ও রিফাতসহ ৪জনকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। তাদের অভিযোগ, দক্ষ ও অভিজ্ঞ খেলোয়াড়দের উপেক্ষা করে অনভিজ্ঞদের নিয়ে জেলা দল গঠন করা হয়েছে, যা সম্পূর্ণভাবে অযৌক্তিক।
এই সংবাদ সম্মেলনে উপস্থিত অন্যান্য খেলোয়াড়রা জানান, স্বচ্ছ ও যোগ্যতার ভিত্তিতে দল পুনর্গঠন না করা হলে তারা ৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন না।
এসময় উপস্থিত ছিলেন অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের অধিনায়ক মেহেদী হাসান আহমেদ, সহ-অধিনায়ক সুজন, গোলাম কিবরিয়া শাকিল, হাওলাদারসহ জেলা দলের আরও কয়েকজন ক্রিকেটাররা।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :