রংপুরের তারাগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত | Daily AjKaler Kontho

রংপুরের তারাগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত


সোহেল রানা, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১০, ২০২৬, ৯:২৭ অপরাহ্ন
রংপুরের তারাগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

তারাগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত রংপুরের তারাগঞ্জ উপজেলায় রংপুর-দিনাজপুর মহাসড়কের ইকরচালী ইউনিয়নের বামনদীঘি এলাকায় কাঁঠবোঝাই ট্রলির ধাক্কায় ১ জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টার সময় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির নাম শামীম হোসেন (২৮)। সে উপজেলার সয়ার ইউনিয়নের মামুনপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই জন মোটরসাইকেলে তারাগঞ্জের দিকে আসছিলেন। পিছন দিক থেকে ওই কাঁঠবোঝাই ট্রলিটি মোটরসাইকেলে ধাক্কা দিলে মোটরসাইকেলের পিছনে বসে থাকা একজন কাঁচা রাস্তায় পরে যায় আর ওই মোটরসাইকেলের চালক ছিটকে ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

এ বিষয়ে মুঠোফোনে তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমানের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।

আজকালের কন্ঠ/আর এস