
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে মাদক সংগ্রহের সময় ভারতের অভ্যন্তরে দুই বাংলাদেশিকে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ শনিবার ভোরে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের মো. সন্তো হোসেনের ছেলে মো. রকো হোসেন (৩৫) ওরফে রকো এবং মো. খোদাবকশ (খুদু)-এর ছেলে মো. রাশিদুল ইসলাম (৩৬) ওরফে দুলি।
ঘটনাটি নিশ্চিত করে বিজিবির মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম জানান, ভারতের অভ্যন্তরে মাদকসহ দুই বাংলাদেশি আটক হওয়ার পর বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বিএসএফ জানায়, আটক দুজন বর্তমানে সুস্থ রয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, আটক রকো ও দুলি দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত। তারা সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে ভারতে প্রবেশ করে মাদক সংগ্রহের চেষ্টা করছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা তাদের আটক করে।
আজকালের কন্ঠ/ আর এস/পি
আপনার মতামত লিখুন :