গনভোট ও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তরুণদের ভাবনা ও প্রত্যাশায় সভা | Daily AjKaler Kontho

গনভোট ও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তরুণদের ভাবনা ও প্রত্যাশায় সভা


মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: প্রকাশের সময় : জানুয়ারী ২৯, ২০২৬, ৭:০২ অপরাহ্ন
গনভোট ও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তরুণদের ভাবনা ও প্রত্যাশায় সভা

গনভোট ও জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ নিয়ে তরুণদের ভাবনা ও প্রত্যাশায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় কালীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্টিত সভাতে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসুম। এ সময় তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে তরুণ সমাজের অংশগ্রহণ প্রয়োজন। তরুণরাই পারে আগামীর ভবিৎষত গড়ে তুলতে।

ঝিনাইদহ জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন, ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মো: মাহফুজ আফজাল ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আবুল হোসেন।

পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে। এ কাজে তিনি তরুণদেরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান ।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক ও থানার ওসি জেল্লাল হোসেন।

অনুষ্টানে জেলা প্রশাসক মহোদয় তরুণদের প্রশ্ন, মতামত ও প্রত্যাশা শোনেন এবং তার উত্তর দেন।সভাতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, যুব প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/ আর এস/এস