মান্দায় পাখি শিকারি যুবকের লাশ উদ্ধার | Daily AjKaler Kontho

মান্দায় পাখি শিকারি যুবকের লাশ উদ্ধার


আরিফ হোসেন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি প্রকাশের সময় : জানুয়ারী ২১, ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
মান্দায় পাখি শিকারি যুবকের লাশ উদ্ধার

নওগা জেলার মান্দা উপজেলায় আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে ভারশো ইউনিয়নের উৎরাইল বিলের একটি খালের পার্শ্বে স্থানীয়রা এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখতে পায়।

লাশ দেখে চিনতে পারায় তার পরিবারকে খবর দেয়। খবর পেয়ে ছেলেটির পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙ্গে পড়ে। মৃত ব্যক্তির নাম রায়হান (২৩) যুবক উপজেলার ভারশোঁ মৎস্যজীবী গ্রামের আবুল কালামের ছেলে। ছেলেটি পাখি শিকার করে বলে স্থানীয়রা জানান। ছেলেটির মৃত্যুকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এবং থমথমে অবস্থা বিরাজ করছে।

কিন্তু কি কারণে তার মৃত্যু হয়েছে এ খবর এখনও জানা যায়নি। ঘটনাস্থলে মান্দা থানার পুলিশ উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁয় পাঠিয়েছেন। পুলিশ জানিয়েছে রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকালের কন্ঠ/আর বি