কালীগঞ্জে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার | Daily AjKaler Kontho

কালীগঞ্জে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার


মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি প্রকাশের সময় : জানুয়ারী ১০, ২০২৬, ৪:৩৮ অপরাহ্ন
কালীগঞ্জে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝিনাইদহের কালীগঞ্জে গলাই ফাঁস দেওয়া জসিম উদ্দিন নামের এক রাজ মিস্ত্রী শ্রমিকের (৩০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে কালীগঞ্জ উপজেলা সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়নের নলডাঙ্গা রোডের ব্যাকা ব্রীজের পাশে মাঠের একটি লিচু বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে দুই থেকে তিন দিন আগে থেকে তার মরদেহ ওই গাছে ঝুলছিল। জসিম উদ্দিন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার খন্দর বাড়িয়া গ্রামের শহিদুল মন্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রাজ মিস্ত্রীর কাজ করতেন এবং কালীগঞ্জ শহরের ভূষণ স্কুল রোডের ঝন্টু মিয়া বাড়িতে ভাড়া থাকতেন।

স্থানীয়রা বলছেন, শনিবার দুপুর ১ টারদিকে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে দেখতে পান তার মরদেহ গাছে ঝুলছে। পরে পুলিশকে খবর দিলে তারা মরদেহটি উদ্ধার করে। ধারনা করা হচ্ছে কয়েকদিন ধরেই তার মরদেহ গাছে ঝুলছে। মাঠের ওই লিচু বাগানটি লোকালয় থেকে একটু দুরে হওয়ায় এতোদিন কারো নজরে আসেনি। ঝুলন্ত ওই শ্রমিকের পরণে কালো জিন্সের প্যান্ট ও গায়ে লাল-কালো সুয়েটার পরিহিত ছিল। জসিমের পায়ের স্যান্ডেল গাছের সাথে ঝুলানো ছিল। অনেকের ধারণা অন্য কোথাও থেকে তাকে এনে হত্যা করে এখানে রশি দিয়ে ঝুলিয়ে রাখা হতে পারে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেল্লাল হোসেন জানান, সংবাদ পেয়ে জসিম উদ্দিন নামের ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে, সে আত্মহত্যা করেছে না কেউ তাকে হত্যার পর গাছে ঝুলিয়ে রেখেছে তা ময়না তদন্তের পর জানা যাবে বলে জানান এই কর্মকর্তা।

আজকালের কন্ঠ/আর বি