
বন্যপ্রাণী সংরক্ষণ এবং হাতির নিরাপদ চলাচল নিশ্চিত করতে শেরপুরের রাংটিয়া রেঞ্জের গজনী বিটের আওতাধীন বনাঞ্চলের বিভিন্ন এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করেছে বনবিভাগ।
বুধবার (৩১ ডিসেম্বর) দিনব্যাপী গজনী বিটের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় বনাঞ্চলের ভেতরে অবৈধভাবে স্থাপিত একাধিক বৈদ্যুতিক লাইন শনাক্ত করা হয়, যা বন্যপ্রাণী বিশেষ করে হাতির চলাচলের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছিল। পরে তাৎক্ষণিকভাবে এসব ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক লাইন অপসারণ করা হয়।
এ সময় সংশ্লিষ্টদের সতর্ক করে বনাঞ্চলের ভেতরে কোনো ধরনের বৈদ্যুতিক লাইন স্থাপন না করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি ভবিষ্যতে কেউ বনাঞ্চলের অভ্যন্তরে অবৈধভাবে বৈদ্যুতিক লাইন স্থাপন করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেয় বনবিভাগ।
রাংটিয়া রেঞ্জের ফরেস্ট রেঞ্জার তহিদুল ইসলামের নেতৃত্বে অভিযানে অংশ নেন ডিপুটি রেঞ্জার তহিদুল ইসলাম, গজনী বিট কর্মকর্তা সালেহীন নেওয়াজ খান, তাওয়াকুচা বিট কর্মকর্তা ফাহিম মুনতাসিরসহ সংশ্লিষ্ট বিটের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং ইআরটি (ERT) সদস্যরা।
বনবিভাগ সূত্র জানায়, বন্যপ্রাণী বিশেষ করে হাতির নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
আজকালের কন্ঠ/ আর এস/আর
আপনার মতামত লিখুন :