কালীগঞ্জে পৃথক অভিযানে অস্ত্র, ককটেল ও মাদক উদ্ধার গ্রেফতার ২ | Daily AjKaler Kontho

কালীগঞ্জে পৃথক অভিযানে অস্ত্র, ককটেল ও মাদক উদ্ধার গ্রেফতার ২


কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : প্রকাশের সময় : ডিসেম্বর ২৫, ২০২৫, ৪:২৭ অপরাহ্ন
কালীগঞ্জে পৃথক অভিযানে অস্ত্র, ককটেল ও মাদক উদ্ধার গ্রেফতার ২

ঝিনাইদহের কালীগঞ্জে পৃথক অভিযানে মাদক, অস্ত্র ও ককটেল উদ্ধার হয়েছে। ঝিনাইদহ কালীগঞ্জে বুধবার রাত ৮ টারদিকে উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে অভিযান পরিচালনা করা হয়।অভিযানকালে সজীব হোসেনের (২৮) বাড়ি থেকে ২৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ সময় সজীব হোসেন ও তানভীর উদ্দিন (২১) কে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত সজীব হোসেন কালীগঞ্জ বালিয়াডাঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এবং তানভীর উদ্দিন বানুড়িয়া গ্রামের জহির উদ্দিনের ছেলে।এ ঘটনায় কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক এসআই নাজমুল হোসেন খান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

আপরদিকে কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের উল্লা গ্রামে সেনাবাহিনি ও র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে ১ নলাবন্দুক ও ২ টি ককটেল উদ্ধার করে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় পৃথক দুটি মামলা হয়েছে।কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইন এবং অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

 

আজকালের কন্ঠ /এম /সোহাগ