গণসংবর্ধনাস্থলের খুব কাছাকাছি পৌঁছেছেন তারেক রহমান | Daily AjKaler Kontho

গণসংবর্ধনাস্থলের খুব কাছাকাছি পৌঁছেছেন তারেক রহমান


আজকালের কন্ঠ ডেস্ক: প্রকাশের সময় : ডিসেম্বর ২৫, ২০২৫, ৩:৪৬ অপরাহ্ন
গণসংবর্ধনাস্থলের খুব কাছাকাছি পৌঁছেছেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণসংবর্ধনাস্থলের খুব কাছাকাছি পৌঁছেছেন। সকাল থেকেই রাস্তার দুই পাশে লাখো নেতাকর্মী উপস্থিত ছিলেন, যারা উষ্ণ অভিবাদনে তাকে স্বাগত জানাচ্ছিলেন। তারেক রহমানের বহনকারী লাল রঙের গাড়িটি ধীর গতিতে এগিয়ে আসছিল। আর তিনি হাত নেড়ে নেতাকর্মীদের অভিবাদনের জবাব দিচ্ছিলেন।গণসংবর্ধনাস্থলে পৌঁছে তিনি বক্তৃতা প্রদান করবেন। এরপর সরাসরি তিনি এভারকেয়ার হাসপাতালে মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে যাবেন।

এর আগে, বিমানবন্দর ত্যাগ করার আগে তিনি জুতা খুলে বাংলাদেশের মাটিতে পা রাখেন এবং হাতে এক মুঠো মাটি তুলে নেন, যা বাংলাদেশের প্রতি তার ভালোবাসা ও আবেগের প্রতীক হিসেবে দেখা যায়।

গতকালই তিনি স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানসহ লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। এ সময় তার সঙ্গে ছিলেন লন্ডন বিএনপির কয়েকজন শীর্ষ নেতা।

আজকালের কন্ঠ/ আর এস