
প্রথম আলো ডেইলি স্টার কার্যালয়ে হামলা ,লুটপাট,অগ্নি সংযোগ এবং সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ সম্পাদক নুরুল কবিরকে লাঞ্ছিত করার প্রতিবাদে নাটোরের সর্বস্তরের সাংবাদিকবৃন্দ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।
আজ শনিবার প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নাটোর প্রেস ক্লাবের সভাপতি শহিদুল হক সরকার, সাবেক সভাপতি রেজাউল করিম রেজা ,ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি নাসিম উদ্দিন নাসিম, ইউনিক প্রেস ক্লাবের সভাপতি দেবাশীষ কুমার সরকার, ইউনিক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, প্রথম আলো সাংবাদিক মুক্তার হোসেন, সিনিয়র সাংবাদিক হালিম খান প্রমুখ।
বক্তারা প্রথম আলো ডেইলি স্টার কার্যালয়ে হামলা ভাঙচুর হল লুটপাটৈর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এটি স্বাধীন গণমাধ্যমের উপরে নগ্ন হামলা। স্বাধীন মত প্রকাশের ক্ষেত্রে বড় অন্তরায়। তৌহিদী জনতার নামে কিছু দুর্বৃত্ত এ ধরনের হামলা লুটপাট এবং প্রথিতযশা একজন সম্পাদককে লাঞ্ছিত করার ঘটনায় সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। শুধু তাই নয় সারাদেশে সাংবাদিকদের নামে মিথ্যা মামলা দায়ের করে সাংবাদিক হয়রানি এবং গণমাধ্যমের ওপরে মোবক্রেসির ভয় দেখিয়ে সংবাদ মাধ্যমের গলা চেপে ধরা হচ্ছে। প্রথম আলো এবং এবং ডেইলি স্টার এর উপর হামলা হতে পারে যেনেও সরকার আগাম কোন ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। বক্তারা ইনক্লাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর উপরে নৃশংস হামলা এবং নিহত হওয়ার ঘটনার নিন্দা জানিয়ে বলেন ওসমান হাদী নিজেও এই মবক্রেসির বিরুদ্ধে ছিলেন।
বক্তারা অবিলম্বে এর সকল দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :