নলছিটিতে ইউনিয়ন আওয়ামী লীগ নোতা গ্রেপ্তার | Daily AjKaler Kontho

নলছিটিতে ইউনিয়ন আওয়ামী লীগ নোতা গ্রেপ্তার


ঝালকাঠি প্রতিনিধি প্রকাশের সময় : ডিসেম্বর ১৪, ২০২৫, ৪:৫১ অপরাহ্ন
নলছিটিতে ইউনিয়ন আওয়ামী লীগ নোতা গ্রেপ্তার

ঝালকাঠির নলছিটি উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ অভিযানের অংশ হিসেবে কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানাযায়, শনিবার (১৩ ডিসেম্বর) গভীর রাতে পরিচালিত অভিযানে রানাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালেক মাস্টারকে তার নিজ এলাকা থেকে আটক করা হয়।

নলছিটি থানার ওসি(তদন্ত) মোঃ আশ্রাব আলী খবরের কাগজকে বলেন, “অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ এর অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে। তাকে ঝালকাঠি সদর থানার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে রবিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, চলমান এই অভিযানের মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্টরা।

আজকালের কন্ঠ/আর বি