দুমকিতে নবাগত ইউএনও‘র মতবিনিময় সভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

দুমকিতে নবাগত ইউএনও‘র মতবিনিময় সভা অনুষ্ঠিত


দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশের সময় : ডিসেম্বর ৪, ২০২৫, ৪:৫৩ অপরাহ্ন
দুমকিতে নবাগত ইউএনও‘র মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালীর দুমকি উপজেলায় সদ্য যোগদানকারী নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা: ফরিদা সুলতানা‘র সাথে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবাগত ইউএনও উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত শোনেন এবং উপজেলার সার্বিক উন্নয়ন, সেবা কার্যক্রম সহজীকরণ ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রতিশ্রুতি দেন। তিনি স্বচ্ছতা, জবাবদিহি ও জনবান্ধব প্রশাসন গঠনে সবার সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সভাপতি মো: খলিলুর রহমান, জামায়াত আমীর মাও: মো: জালাল উদ্দিন, ইসলামী ঐক্যের মাও: আবদুল রবসহ স্থানীয় গণমাধ্যমকর্মী, দপ্তরপ্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। উপস্থিতরা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও সমাধান–সংক্রান্ত প্রস্তাবনা তুলে ধরেন।

সভায় উপজেলার উন্নয়ন কর্মকান্ড, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা ব্যবস্থা ও জনসেবামূলক কার্যক্রম বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ গ্রহণে সবাই একমত হন।