নেত্রকোণায় ২য় দিনের মতো সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি চলছে | Daily AjKaler Kontho

নেত্রকোণায় ২য় দিনের মতো সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি চলছে


সুশীলআচার্য্য,নেত্রকোনা জেলা প্রতিনিধি: প্রকাশের সময় : ডিসেম্বর ২, ২০২৫, ৪:৩৫ অপরাহ্ন
নেত্রকোণায় ২য় দিনের মতো সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি চলছে

নেত্রকোণায় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা চার দফা দাবিতে ২য় দিনের মতো কর্মবিরতি পালন করছেন।

মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশ সরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির(মাসবাশিস) আহবানে জেলার আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়, নেত্রকোণা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ ৬ টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা এই কর্মবিরতি কর্মসূচি পালন করছেন।

কর্মবিরতিতে থাকা শিক্ষকেরা জানান, সরকার দাবি না মানায় বাধ্য হয়ে মাঝপথে পরীক্ষা বর্জন করে কর্মবিরতি পালন করতে হচ্ছে। দাবি আদায় না হওয়া নাগাদ কেন্দ্রীয় থেকে যে কর্মসূচি ঘোষণা করা হবে তা পালন করবে নেত্রকোণার শিক্ষকেরা। এ অবস্থায় পরীক্ষা দিতে না পেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে শিক্ষার্থীরা।
ভক্সপপ : ২ জন শিক্ষার্থী
সট : আবুল হাশেম ( আন্দোলনরত শিক্ষক)

আজকালের কন্ঠ/আর এস/এস