
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান কাউছার এক ফেসবুক স্ট্যাটাসে ২৫/১১২০২৫ মাদক নির্মূলে ‘যুদ্ধ ঘোষণা’ করার পর রাতেই উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছেন।অভিযানে ইয়াবাসহ এক যুবককে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ছয় মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান চলাকালে স্থানীয় জনসাধারণ ও অভিভাবকদের সতর্ক করা হয় যেন স্কুল–কলেজের শিক্ষার্থীরা অকারণে রাতের বেলায় ঘরের বাইরে অবস্থান না করে।
মোবাইল কোর্ট পরিচালনার সময় চরপাতা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা মো. সোহেল (২৮), পিতা: মন্তাজ মিয়া—কে ইয়াবা সেবন, সেবনের সরঞ্জাম নিজ গৃহে সংরক্ষণ এবং তার বাড়িকে মাদকসেবনের স্থান হিসেবে ব্যবহার করার অপরাধে দণ্ডবিধি অনুযায়ী ছয় মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
এদিকে, অভিযানের বিষয়ে কথা হলে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, দু’একদিন অভিযান চালিয়ে যেন থেমে না যায়, বরং এটি যেন নিয়মিতভাবে অব্যাহত থাকে। তাদের অভিযোগ—মাদক ও জুয়া সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে। মাদকের প্রভাবে এলাকায় চুরি-চামারি, ডাকাতি ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ বেড়ে গেছে, যা সাধারণ মানুষের স্বাভাবিক জীবনকে ব্যাহত করছে। তাই তারা এই অভিযানকে স্বাগত জানিয়ে এর ধারাবাহিকতা বজায় রাখার দাবি জানান।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে অভিযান ও মোবাইল কোর্ট কার্যক্রম নিয়মিত পরিচালিত হবে। জনস্বার্থে সুনির্দিষ্ট তথ্য দিয়ে সহযোগিতার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :