মটরশুঁটি কেন খাবেন, খেলে কী ঘটে শরীরে? | Daily AjKaler Kontho

মটরশুঁটি কেন খাবেন, খেলে কী ঘটে শরীরে?


আজকালের কন্ঠ ডেস্ক : প্রকাশের সময় : নভেম্বর ১৭, ২০২৫, ৯:২৮ অপরাহ্ন
মটরশুঁটি কেন খাবেন, খেলে কী ঘটে শরীরে?

মটরশুঁটি কতটা স্বাস্থ্যকর―এ প্রশ্ন অনেকের। পুষ্টি বিশেষজ্ঞদের মতে, বীজ খুবই স্বাস্থ্যকর। ক্রীড়া ডায়েটিশিয়ান রোকসানা এহসানি মটরশুঁটিকে ‘প্রকৃত পুষ্টির শক্তিশালী উৎস’ হিসেবে আখ্যা করেছেন। এক কাপ রান্না করা মটরশুঁটিতে প্রায় ১৮ গ্রাম প্রোটিন থাকে, যা একজন প্রাপ্তবয়স্কের দৈনিক চাহিদার প্রায় এক তৃতীয়াংশ। এই বীজে স্যাচুরেটেড ফ্যাট থাকে না এবং মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে, যা অনেকের শরীরেই অভাব রয়েছে। যেমন ফাইবার, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও ফোলেট উপাদান।

মটরশুঁটি কি পরিপূর্ণ প্রোটিন সরবরাহ করে:
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, মটরশুঁটি ভারসাম্যসহ প্রোটিন সরবরাহ করে। এটি শুধু পরিপূর্ণ প্রোটিন নয়, এতে নয়টি গুরুত্বপূর্ণ অ্যামিনো অ্যাসিড নেই। তবে বিশেষজ্ঞদের মতে এটি কোনো উদ্বেগের বিষয় নয়। অন্যান্য খাবার যেমন- গোটা শস্য দানা, বাদাম, বীজ, দুগ্ধজাত পণ্য বা ডিমের সঙ্গে মটরশুঁটি খাওয়া হলে সহজেই অনুপস্থিত অ্যামিনো অ্যাসিডের ভারসাম্য বজায় রাখতে ভূমিকা রাখে। টরন্টো বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গেছে, দিনে মাত্র একবার মটরশুঁটি খাদ্যতালিকায় যোগ করা হলে একজন ব্যক্তির ফাইবার গ্রহণ ৭৭ শতাংশ বৃদ্ধি পেতে পারে। এমনকি মাল্টিভিটামিনের থেকেও বেশি পুষ্টিকর সুবিধা প্রদান করে।

লাল মাংসের থেকেও স্বাস্থ্যকর:
লাল মাংসের (গরু ও খাসি) তুলনায় মটরশুঁটি বেশ স্বাস্থ্যকর প্রোটিন। মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মানুষজন স্বাস্থ্য কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী লাল ও প্রক্রিয়াজাত মাংস খায়। তারা যদি খাদ্যতালিকা থেকে মাংস বাদ দেয় এবং মটরশুঁটি যোগ করা হয়, তাহলে স্যাচুরেটেড ফ্যাট গ্রহণ কমানো যায়। যা মূলত খারাপ কোলেস্টেরল (এলডিএল) কমানো যায় এবং হৃদরোগের ঝুঁকি হ্রাস পায়। এর কম গ্লাইসেমিক সূচক রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে ভূমিকা পালন করে এবং ডায়াবেটিসের ঝুঁকি কমায়।

ওজন কমাতে সহায়ক মটরশুঁটি:
যারা স্বাস্থ্য কমাতে চান, তাদের জন্য মটরশুঁটি বিকল্প স্বাস্থ্য উপাদান। এর উচ্চ ফাইবার ও প্রোটিন দীর্ঘ সময় পেট ভরা রাখে। গবেষণায় দেখা গেছে, যারা দিনে প্রায় দুই কাপ মটরশুঁটি খায়, তাদের ওজন কম থাকে এবং কোমরও ছোট হয়।

অন্ত্রের স্বাস্থ্যের জন্য ভালো:
অন্ত্রের স্বাস্থ্যের জন্যও দারুণ উপকারী মটরশুঁটি। এর ফাইবার প্রিবায়োটিক হিসেবে কাজ করে এবং শর্ট-চেইন ফ্যাটি অ্যাসিড তৈরি করে, যা প্রদাহ কমায় ও হজমশক্তি ভালো করে।

আজকালের কন্ঠ/আর এস