ধামরাইয়ে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তিনজনসহ গ্রে'প্তার ৬ | Daily AjKaler Kontho

ধামরাইয়ে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তিনজনসহ গ্রে’প্তার ৬


ঢাকা প্রতিনিধি : প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২৫, ৩:২৯ অপরাহ্ন
ধামরাইয়ে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তিনজনসহ গ্রে’প্তার ৬

ঢাকার ধামরাইয়ে সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় তিনজনসহ আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১৫ নভেম্বর) সকালে তাদের আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তাররা হলেন- ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের চর সুঙ্গর ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মো. লুৎফর রহমান (৬০), একই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. ইমান আলী (৫৫), সুয়াপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন (৫০), সোমভাগ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. বসির উদ্দিন (৩৮), ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনির হোসেন (৪০), বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. আবুল হাসেম বকুল (৪৬)।

পুলিশ জানায়, ধামরাই থানা এলাকায় বিশেষ অভিযানে আওয়ামী লীগের ছয়জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ধামরাই থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় (নম্বর- ২৫) তিনজন ও অপর একটি মামলায় আরও তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য সহিংসতা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের সক্রিয় কর্মী।

আজকালের কন্ঠ/আর এস/এস