জাতীয় সনদ নির্বাচন ও গণভোট একই দিনে: প্রধান উপদেষ্টা | Daily AjKaler Kontho

জাতীয় সনদ নির্বাচন ও গণভোট একই দিনে: প্রধান উপদেষ্টা


আজকালের কন্ঠ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ১৩, ২০২৫, ৩:০৯ অপরাহ্ন
জাতীয় সনদ নির্বাচন ও গণভোট একই দিনে: প্রধান উপদেষ্টা

জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি কী হবে তা জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি জানালেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনে‌র ভোটগ্রহণ। এদিন একইসঙ্গে জুলাই সনদ নিয়ে গণভোট নেওয়া হবে।

বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ড ভাষণটি সরাসরি সম্প্রচার হচ্ছে।

আজকালের কন্ঠ/আর বি