
বরিশালের আগৈলঝাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে সাতটি ফার্মেসীকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১২ নভেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা সদরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:বাইজিদ সরদার।
অভিযানকালে ফার্মেসীগুলোতে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ ও বিক্রির প্রমাণ পাওয়ায় জরিমানা করা হয়। এর মধ্যে উপজেলা সদরের অসীম দাস কে ৭ হাজার টাকা, নুরুল হুদা (নুপুর)-কে ৫ হাজার টাকা, তাপস চন্দ্র দাসকে ৩ হাজার টাকা রাম রায়কে ৩ হাজার টাকা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মাসুদ রানাকে চার হাজার টাকা, আ.মান্নান সরদারকে ১ হাজার টাকা এবং নজরুল ইসলামকে ২ হাজার টাকা এবং জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা ঔষধ প্রশাসন কার্যালয়ের সহকারী পরিচালক শরিফুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) অফিসের নাজির মোহাম্মদ সোহেল আমিন এসআই আলমগীর হোসেনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজীদ সরদার বলেন, “অবৈধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। জনগণের স্বাস্থ্যসুরক্ষায় কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না।”
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :