ময়মনসিংহের ফুলপুরে দিনের বেলায় শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি | Daily AjKaler Kontho

ময়মনসিংহের ফুলপুরে দিনের বেলায় শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি


ময়মনসিংহ জেলা প্রতিনিধি : প্রকাশের সময় : নভেম্বর ৯, ২০২৫, ৫:৩৪ অপরাহ্ন
ময়মনসিংহের ফুলপুরে দিনের বেলায় শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় দিনের বেলায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে উপজেলার তালতলার আল হুমাইরা মাদ্রাসার সামনে অবস্থিত শিক্ষক মোঃ রোমন এর বাসার দরজার তালা ভেঙে চোরচক্র প্রবেশ করে।

চোরেরা বাসা থেকে প্রায় ১০ লক্ষাধিক টাকার স্বর্ণালংকার ও নগদ ৮০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে ফুলপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনাটি তদন্ত করছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ চুরির সাথে জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রেখেছে।

 

আজকালের কন্ঠ/আর এস/জে