জকসু নির্বাচন ২২ ডিসেম্বর | Daily AjKaler Kontho

জকসু নির্বাচন ২২ ডিসেম্বর


জবি প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ৫, ২০২৫, ৩:২০ অপরাহ্ন
জকসু নির্বাচন ২২ ডিসেম্বর

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ( জকসু) নির্বাচন ২২ডিসেম্বর।

আজ বুধবার( ৫নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের টিচার্স লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে জকসু নির্বাচন কমিশন ২০২৫ এর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান নির্বাচনের তারিখ ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী ২২ডিসেম্বর নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। এদিন সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলমান থাকবে।

ফলাফল ঘোষণা সম্পর্কে তিনি বলেন, ভোট গ্রহনের দিনই ভোট গননা শুরু হবে। এবং পরদিন অর্থাৎ ২৩ ডিসেম্বর ভোট গননা শেষে ফলাফল ঘোষণা করা হবে।

আজকালের কন্ঠ/আর বি