নওগাঁ সীমান্তে চোরাকারবারীসহ মাদকদ্রব্য আটক | Daily AjKaler Kontho

নওগাঁ সীমান্তে চোরাকারবারীসহ মাদকদ্রব্য আটক


মোঃ আরাফাত আলী প্রকাশের সময় : নভেম্বর ৩, ২০২৫, ৫:৫৯ অপরাহ্ন
নওগাঁ সীমান্তে চোরাকারবারীসহ মাদকদ্রব্য আটক

নওগাঁর ধামইরহাট উপজেলার কাজিপুর এলাকায় অভিযান চালিয়ে এক চোরাকারবারীকে আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। এ সময় তার কাছ থেকে ২৫ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

রোববার (৩ নভেম্বর) চকচন্ডি বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মোখলেছার রহমানের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। আটক ব্যক্তির নাম মোঃ ফরহাদ হোসেন (৫০), পিতা—মোঃ শফিউল ইসলাম। তিনি নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার দৌলতপুর গ্রামের বাসিন্দা।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটক আসামির বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নম্বর-০৫, তারিখ-০৩ নভেম্বর ২০২৫) দায়ের করে তাকে মালামালসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস বলেন,নওগাঁ ও জয়পুরহাট সীমান্ত এলাকায় গরু ও মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী কার্যক্রম জোরদার করতে প্রতিটি বিওপি এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি