বিএনসিসি নৌ শাখা, বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে ক্যাডেট সার্জেন্ট হলেন ৫ জন | Daily AjKaler Kontho

বিএনসিসি নৌ শাখা, বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে ক্যাডেট সার্জেন্ট হলেন ৫ জন


আব্দুল্লাহ আল মামুন, ববি প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ৩, ২০২৫, ১২:২৯ অপরাহ্ন
বিএনসিসি নৌ শাখা, বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে ক্যাডেট সার্জেন্ট হলেন ৫ জন

বরিশাল বিশ্ববিদ্যালয় বিএনসিসি নৌ শাখার পাঁচজন ক্যাডেট পদোন্নতি পেয়ে ক্যাডেট সার্জেন্ট হয়েছেন। গত ৬ অক্টোবর ২০২৫ তারিখে ফ্লোটিলা কমান্ডারের অনুমোদনে অনুষ্ঠিত পদোন্নতি পরীক্ষায় উত্তীর্ণ ও যোগ্যতার ভিত্তিতে এই পদোন্নতি প্রদান করা হয়।

পদোন্নতি প্রাপ্ত ক্যাডেট সার্জেন্টরা হলেন—
১. ক্যাডেট কর্পোরাল তৌহিদুল ইসলাম (ক্যাডেট নং: ২৪৫৩০৭৫৬)
২. ক্যাডেট কর্পোরাল মোঃ ইসমাইল তালুকদার (ক্যাডেট নং: ২৪৫৩০৭৬৩)
৩. ক্যাডেট কর্পোরাল খন্দকার মোঃ রেদোয়ান (ক্যাডেট নং: ২৪৫৩০৭৭০)
৪. ক্যাডেট কর্পোরাল তাসমিয়াহ হক ঐশী (ক্যাডেট নং: ২৪৫৩০৮০১)
৫. ক্যাডেট কর্পোরাল মোছাঃ সাবিলা আক্তার সিয়াম (ক্যাডেট নং: ২৪৫৩০৮০২)

এছাড়া ক্যাডেট ল্যান্স কর্পোরাল থেকে ক্যাডেট কর্পোরাল পদে পদোন্নতি পেয়েছেন আরও চারজন ক্যাডেট—
১. মোঃ আতাউল ইসলাম আবির
২. মোঃ রানা আবির খান
৩. প্রবল বিশ্বাস
৪. মাহফুজুর রহমান কাওসার

এছাড়াও ক্যাডেট পদ থেকে ক্যাডেট ল্যান্স কর্পোরাল পদে পদোন্নতি পেয়েছেন আরও ছয়জন ক্যাডেট।

তাঁদের সকলের পদোন্নতির কার্যকর তারিখ নির্ধারণ করা হয়েছে ২ নভেম্বর ২০২৫।

উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকেই বরিশাল বিশ্ববিদ্যালয় বিএনসিসি নৌ শাখা বিভিন্ন প্রশিক্ষণ, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম ও শৃঙ্খলাবদ্ধ নেতৃত্বের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সাম্প্রতিক এই পদোন্নতি ক্যাডেটদের মনোবল, নেতৃত্বগুণ ও দায়িত্ববোধ আরও বৃদ্ধি করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি