আলীকদম থানায় মিতংগ্যা কর্তৃক মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সংবাদ সন্মেলন | Daily AjKaler Kontho

আলীকদম থানায় মিতংগ্যা কর্তৃক মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সংবাদ সন্মেলন


মো.জয়নাল আবেদীন, বান্দরবান জেলা প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ৩, ২০২৫, ১১:১১ পূর্বাহ্ন
আলীকদম থানায় মিতংগ্যা কর্তৃক মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সংবাদ সন্মেলন

বান্দরবানের আলীকদম উপজেলায় পরিকল্পিতভাবে গত ২৬ অক্টোবর ২০২৫-তারিখে বুচিখালের চর নামক এলাকায় মারধর ও চুরি সংক্রান্ত একটি সাজানো নাটকীয় অভিযোগ এনে আলীকদম থানায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও এলাকায় বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির অভিযোগ উঠেছে মিতংগ্যা মারমা ও তার সহযোগী উক্যজাই মারমা থোয়াইস্রা মারমা ঞোমা মারমানীর বিরুদ্ধে। উক্ত মামলার প্রশাসনের কাছে প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী মারমা সম্প্রদায়ের একদল জনগোষ্ঠী।

(২ নভেম্বর) রবিবার দুপুরে আলীকদম প্রেসক্লাবে বাবুপাড়া এলাকাবাসীর ব্যানারে এক সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়। সন্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন নয়াপাড়া ইউপি সদস্য লামুছা মারমা ও স্থানীয় কারবারি আবুমং মারমা।

অভিযোগ করে বলেন, বিগত কয়েক বছর ধরে মামলার বাদী মিতংগ্যা মারমা ও তার সহযোগী গংরা পাড়াবাসী থেকে সামাজিক কার্যক্রম আলাদাভাবে পালন করে আসছেন। ২০২৩ সালেও পাড়াবাসীকে বাবুপাড়া বৌদ্ধ বিহারের নামে মিথ্যা হয়রানি মূলক মামলা দেওয়া হয়।

এরেই ধারাহিকতায় গত ২৯ অক্টোবর ২০২৫ ইং তারিখে আলীকদম থানায় একটি মিথ্যা মামলা দায়ের করে মিতংগ্যা মারমা। সাবেক চেয়ারম্যান ফোগ্য মারমা, সাবেক ইউপি সদস্য “চাইয়েঅং মারমা” ক্যসৈথোয়াই মারমা, মংএথোয়াই মারমা, অংথোয়াইচিং মারমাদের বিরুদ্ধে। মামলাটি সম্পূর্ন মিথ্যা, পরিকল্পিত ও সাজানো নাটক। এটি বাবুপাড়ার কিছু- খারাপ লোকের উস্কানিতে হয়রানিমুলক মামলা দায়ের করেছে মিতংগ্যা মারমা। এতে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে বলে সংবাদ সন্মেলনে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

তারা আরো অভিযোগ করে বলেন” পাড়াবাসীকে নানাভাবে হুমকি ধমকি ও নারী-শিশু নির্যাতন মামলায় ফাসিয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন প্রতিনিয়ত মিতংগ্যা মারমা ও তার সহযোগী গংরা।

এসময় সংবাদ সন্মেলন উপস্থিত হয়ে মামলার এজাহার নামীয় প্রধান সাক্ষী মো. উসমান ও মো.জামাল উদ্দীন মামলার বাদী মিতংগ্যা মারমার বড় ভাই বলেন, বুচিখালের চর নামক এলাকায় মারধর ও চুরি সংক্রান্ত এধরণের কোনো ঘটনা হয়নি। আমরা কোনো কিছু দেখেনি, এসব বিষয়ে আমরা জানিও না। এখানে অহেতুক মিতংগ্যা মারমা আমাদের সাক্ষী দিয়েছে তদন্ত কালে পুলিশ কেউ বলেছি বলে জানান মামলার প্রধান সাক্ষীরা।

আজকালের কন্ঠ/আর বি