ভুয়া ফেসবুক আইডি থেকে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে জামালপুর জেলা বিএনপির সভাপতির সংবাদ সম্মেলন | Daily AjKaler Kontho

ভুয়া ফেসবুক আইডি থেকে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে জামালপুর জেলা বিএনপির সভাপতির সংবাদ সম্মেলন


সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ৩০, ২০২৫, ৫:১০ অপরাহ্ন
ভুয়া ফেসবুক আইডি থেকে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে জামালপুর জেলা বিএনপির সভাপতির সংবাদ সম্মেলন

ফেসবুকে ভুয়া আইডি খুলে জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম এর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচারের প্রতিবাদে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ বৃহস্পতিবার দুপুরে আরামনগর বাজারস্থ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সরিষাবাড়ী উপজেলা বিএনপির দলীয় উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের বিরুদ্ধে ভুয়া ফেসবুক আইডি খুলে তার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচার করা হয়েছে। মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদ।

সংবাদ সম্মেলনে জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম বক্তব্যে বলেন, সরিষাবাড়ীতে এলডিপি নামে একটি রাজনৈতিক দলের নেতাকর্মী মহা ফেসবুক আইডি খুলে আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচার করে আসছিল। এর প্রতিবাদে দলীয় নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল আউয়াল, আব্দুল বারী, জাহাঙ্গীর আলম,যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, সাংগঠনিক সম্পাদক লাবিব হাসান তালুকদার, দপ্তর সম্পাদক খাইরুল আলম প্রমুখ।

সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদ বলেন, আমাদের নেতা শামীম তালুকদার ের বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে আমরা সংবাদ সম্মেলন করেছি।

আজকালের কন্ঠ/আর বি